রাজারবাগের পীর সিন্ডিকেটের সম্পদের উৎস অনুসন্ধানের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৮

রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার সহযোগীদের মালিকানায় পার্বত্য চট্টগ্রামে ‘৬ হাজার একর পাহাড়, রাবার বাগান ও বহু সন্দেহজনক স্থাপনা’ রয়েছে দাবি করে এসব আয়ের উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগীদের মানববন্ধনে মোট পাঁচটি দাবি তুলে ধরা হয়। 

'ভয়ানক প্রতারক গায়েবি মামলাবাজ রাজারবাগী পীর সিন্ডিকেটের মূলহোতা ভূয়া আলাইহিসসালাম দিল্লুর রহমানের বিচারের দাবি' শিরোনামে এ মানববন্ধনের দাবিগুলো হলো- 

১. বলাকা ভাস্কর্য ভাঙার মামলা দুটির এজাহারভুক্ত আসামি জঙ্গি পীর দিল্লুর রহমান ও তার প্রধান মুখপাত্র কথিত আল্লামা মাহাবুব আলম আরিফ- দুজনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

২. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করার মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় গ্রেফতার করতে হবে।

৩. জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন ও সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। 

৪. দিল্লুর রহমান ও তার সহযোগীদের পার্বত্য চট্টগ্রামে অবৈধ উপায়ে অর্জিত ৬ হাজার একর পাহাড়, রাবার বাগান ও বহু সন্দেহজনক স্থাপনার আয়ের উৎসের অনুসন্ধান করতে হবে। এবং

৫. ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে ও ঘটনা দেখিয়ে মিথ্যা মামলা দায়েরকারীদের এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসময় রাজারবাগ দরবার শরীফের পীর সিন্ডিকেটের হয়রানিমূলক মামলার শিকার একরামুল আহসান কাঞ্চনসহ অসংখ্য ভুক্তভোগী তাদের বক্তব্য তুলে ধরেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের