আলোকচিত্রের মাধ্যমে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার এক যুগের উন্নয়ন কর্মকাণ্ড, বৈশ্বিক অঙ্গনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার তুলে ধরেছে কানাডিয়ান ইউনিভার্সিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গত ১২ বছরে তার অবদান ও অর্জন নিয়ে ‘বাংলাদেশ: উন্নয়নের এক যুগ’ শিরোনামের বিশেষ এ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। রবিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের শেরাটন হোটেলে তিন দিনের এ প্রদর্শনীর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনার বেনেইট প্রিফন্টেইন। প্রদর্শনীটি রবিবার শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
ছবিতে দেখুন বিস্তারিত...









