বাল্যবিয়ে বন্ধে সবাইকে দায়িত্বশীল হতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫

বাল্যবিয়ে বন্ধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, বাল্যবিবাহ নিরসনের ক্ষেত্রে অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কাজী ও নিকাহ রেজিস্ট্রারদের আরও দায়িত্বশীল হতে হবে।

এসপিসিপিডি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ময়মনসিংহের নান্দাইলে অনুষ্ঠিত কোভিডকালীন কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন।

তিনি বলেন, কর্মশালা আয়োজনের মাধ্যমে সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সম্ভব। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এসিসিপিডি প্রকল্পের আওতায় এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে। 

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। মেয়েদের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা ক্লিনিক, ল্যাকটেটিং ভাতার ব্যবস্থা ইত্যাদি বহুমুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।  অভিভাবকদের বুঝতে হবে নারীরা বোঝা নয়, সম্পদ। তাদের স্বাবলম্বী হবার জন্য সকলকে সহযোগিতা করতে হবে।

স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানের সভাপতিত্বে ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ফখরুল ইমাম, আরমা দত্ত, আবিদা আনজুম মিতা, শামীমা আক্তার বক্তব্য রাখেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম