প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৫:২৪আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৫:২৪

৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই সপ্তাহব্যাপী বেশকিছু অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাব। করোনা পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আগামী ৭-২০ অক্টোবর এ অনুষ্ঠান উদযাপিত হবে।

সোমবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক মতবিনিময় সভা থেকে এ সব তথ্য জানান ক্লাবটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইনুল আলম।

মতবিনিময় সভায় তিনি বলেন, এবারের অনুষ্ঠানমালায় রয়েছে—৬ অক্টোবর (বুধবার) বেলা ১১টায় গত এক বছরে প্রয়াত ক্লাব সদস্যদের স্মরণসভা; ৭ অক্টোবর (বৃহস্পতিবার) চক্ষু চিকিৎসা ক্যাম্প; ৮ ও ৯ অক্টোবর (শুক্র ও শনিবার) শিশু আনন্দ মেলা; ১০ ও ১১ অক্টোবর (রবি ও সোমবার) সদস্যদের দাবা প্রতিযোগিতা; ১২ অক্টোবর (মঙ্গলবার) সদস্যদের এয়ারগান প্রতিযোগিতা; ১৩ ও ১৪ অক্টোবর (বুধ ও বৃহস্পতিবার) সদস্যদের স্পেড ট্রাম্প প্রতিযোগিতা; ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা; ১৬ ও ১৭ অক্টোবর (শনি ও রবিবার) সদস্যদের টেবিল টেনিস প্রতিযোগিতা এবং ২০ অক্টোবর (বুধবার) ভোরে সদস্যদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘করোনা পরিস্থিতি এখন তুলনামূলক ভালো। এবার আমরা স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবো, এ ক্ষেত্রে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা লাগবে। করোনায় আমরা এমন কিছু সাংবাদিক হারিয়েছি, যা অপূরণীয় ক্ষতি। গত একবছরে ৩৪ জন ক্লাব সদস্যকে হারিয়েছি। এটা আমাদের জন্য খুবই বেদনার ও কষ্টের। খারাপ সময়ের মধ্যে যাচ্ছি। খারাপ-ভালোর মধ্যে দিয়েই আমরা এগিয়ে যেতে চাই। প্রেস ক্লাব অব দিল্লির সঙ্গে আমাদের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, আমরা যৌথভাবে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছি।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী প্রমুখ।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম