কোভিড ব্যবস্থাপনায় ব্যাপক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ২১:১৩আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২১:১৩

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোভিড-১৯ ব্যবস্থাপনায় ‘ব্যাপক সাফল্য’ অর্জন করেছে। আগামী দিনগুলোতে তার দেশ ঢাকাকে আরও সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘ডিসিএবি টক’ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। নাওকি বলেন, এটি বাংলাদেশ সরকার ও তার জনগণের একটি বড় ধরনের অর্জন।

জাপান এ পর্যন্ত বাংলাদেশকে ৩ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যকরভাবে টিকাগুলো ব্যবহৃত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জাপান আগামী নভেম্বর মাসে কোভ্যাক্স কাঠামোর আওতায় বাংলাদেশকে আরও ভ্যাকসিন পাঠাবে।

রাষ্ট্রদূত আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার জন্য জাপান মিয়ানমারের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে।  তবে মিয়ানমারে পরিস্থিতিতে কোন দিকে যাচ্ছে তা অনুমান করা কঠিন।

নাওকি আরও বলেন, জাপান বাংলাদেশে বড় ধরনের অবকাঠামো উন্নয়নে অবদান রেখে যাচ্ছে যা পাঁচ বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন ঘটাবে।  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিসিএবি সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন। খবর বাসস।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম