তুরস্কের গেদিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ ও রিসার্চ সেন্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২১, ১৯:৫৩আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৯:৫৩

তুরস্কের গেদিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ ও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এই সেন্টার বাংলাদেশ-তুরস্কের সম্পর্ককে আরও গভীরভাবে জানার এবং দুই দেশের  মধ্যকার শিল্প ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

শুক্রবার (১৫ অক্টোবর) ইস্তান্বুলে বাংলাদেশ কনস্যুলেট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গেদিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ ও রিসার্চ সেন্টার আয়োজিত ‘পঞ্চাশে বাংলাদেশ: উন্নয়ন ও চ্যালেঞ্জ’  শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইস্তান্বুলের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশের অগ্রগতি, অর্জন ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রতিটি দেশেরই নিজ নিজ চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ ও নেতৃত্বের সফলতা হলো চ্যালেঞ্জকে সুযোগে পরিবর্তন করা।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হওয়ার জন্য তুরস্কের জনগণের আরও নিবিড়ভাবে সম্পৃক্ততার প্রত্যাশা করেন কনসাল জেনারেল।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম