সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাহিত্যিক-শিল্পী ও সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ২০:২০আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২০:২০

দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রদায়িক হামলাকারীদের বিচার এবং ওয়াজ মাহফিলে সাম্প্রদায়িক ও নারীবিদ্বেষমূলক বক্তব্য বন্ধের উদ্যোগ নেওয়াসহ আট দফা দাবি জানান দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন এবং সাংবাদিকরা। মঙ্গলবার (১৯ অক্টোবর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কবি-সাহিত্যিক-শিল্পী-সাংবাদিকদের যৌথ উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভকালে এই দাবি তোলা হয়।

বিক্ষোভ সমাবেশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ, বাড়িঘর, দোকানপাটে সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠীর হামলা, ভাঙচুর, হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে জানিয়ে সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কুমিল্লার এক পূজামণ্ডপে কোরআন শরীফ অবমাননা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে যেভাবে পূজামণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে, তা গভীর ষড়যন্ত্রমূলক। এর রেশ ধরে চাঁদপুর, নোয়াখালী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে সাম্প্রদায়িক গোষ্ঠী।

বক্তারা আরও বলেন, সরকারের বিচারহীনতার সংস্কৃতির ফলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।  আমরা দেখেছি অতীতেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে গুজব ছড়িয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে, যার একটিরও সঠিক তদন্ত হয়নি, অপরাধীদের বিচারের আওতায় আনা হয়নি।

এছাড়াও, স্কুল-কলেজের পাঠ্যপুস্তক থেকে সাম্প্রদায়িক পাঠ বিলুপ্ত করে অসাম্প্রদায়িক পাঠ্যপুস্তক প্রণয়ন করা; দেশের সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম’ বাতিল করা; সরকারি উদ্যোগে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা; সরকারি পৃষ্ঠপোষকতায় সারাদেশের সংস্কৃতিচর্চার (নাটক, গান, নৃত্য, যাত্রাপালা, পালাগান, বাউলগান) প্রসার ঘটানো এবং দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে পাঠাগার ও সংস্কৃতি কেন্দ্র স্থাপন করার দাবি জানানো হয়।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন লেখক আনিসুল হক, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা, কবি চঞ্চল আশরাফ, সাংবাদিক আহমাদ মোস্তফা কামাল, সাংবাদিক মনির হায়দার, জুলহাস নূস, এফ এম শাহীন, ঝর্ণা রহমান, মাসুদ পথিক, মৌটুসি বিশ্বাস, নাজমুল হক প্রধান, কবি টোকন ঠাকুর, লেখক পারভেজ হোসেন, রেজা ঘটক, মুনা চৌধুরী, লীনা পারভীন, মাসুম আজিজুল বাসার, শাকিরা পারভীন সোমা, হুমায়ূন কবীর ঢালী, কবি শাহেদ কায়েস, মোজাফফর হোসেন, লোপা মমতাজ, মুভিয়ানার বেলায়েত হোসেন মামুন, কানিজ আকলিমা সুলতানা, জোবায়দা নাসরিন, কৃষ্ণা সরকার, আলতাফ শাহনেওয়াজ, আফরোজা সোমা প্রমুখ।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের