ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে রঙমিস্ত্রির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৯:১৫আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৯:১৮

রাজধানীর ডেমরার সাইনবোর্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৫) নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাইন বোর্ড মহিলা মাদ্রাসার পেছনের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত জাকিরের একজন সহকর্মী জানিয়েছেন, ভবনটিতে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন জাকির। পরে সেখান থেকে তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

মৃত জাকির হোসেন নোয়াখালী জেলার বাসিন্দা নূরনবী মোল্লার ছেলে। বর্তমানে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম