হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৯:৫৬আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৯:৫৬

হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশন। একই সঙ্গে পর্যটন খাতকে মজুরি বোর্ডের শিল্প তালিকায় অন্তর্ভুক্ত করে পর্যটন কর্মীদের মজুরি কাঠামো প্রণয়নের দাবিও জানিয়েছে এ সংগঠনটি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) নিম্নতম মজুরি বোর্ডের  চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান প্রদার করা হয়।

সংগঠনের আহ্বায়ক রাশেদুর রহমান রাশেদ এবং সদস্য সচিব আহসান হাবিব বুলবুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারক লিপি প্রদান করে। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতারা বলেন, শ্রমজীবী মানুষের রক্ত-ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের হাতে, শ্রমজীবী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন হয়, সেই কর্তা ব্যক্তিরা শ্রমজীবী মানুষের সুরক্ষায় কার্যত কোনও ভূমিকা পালন করেন না।

তারা আরও বলেন, সর্বশেষ মজুরি ঘোষণার পাঁচ বছর অতিক্রান্ত হতে আর  মাত্র ৪ মাস বাকি, তা সত্ত্বেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিপরীতে নামমাত্র মজুরিতে লাখ লাখ হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য কোনও উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।  হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে স্কপের মজুরি দাবির ভিত্তিতে অনতিবিলম্বে নতুন মজুরি ঘোষণা করতে হবে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস