হাসপাতালে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ১৮:৪৬আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯:০৫

শারীরিক পরীক্ষা করাতে আবারও হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার (১৩ নভেম্বর) পৌনে ছয়টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

তার চিকিৎসায় যুক্ত একটি দায়িত্বশীল সূত্র জানায়, আবারও বেশ কদিনের জন্য চিকিৎসা নিতে হবে খালেদা জিয়াকে। শারীরিক কিছু প্যারামিটার ‘অস্বাভাবিক’ আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, গুলশানের বাসা ফিরোজা থেকে সন্ধ্যায় এভার কেয়ারে আসেন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শেই এসেছেন। বিস্তারিত তারাই জানাবেন।

এর আগে, শনিবার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার তথ্য জানিয়ে চিঠি দেওয়া হয় ডিএমপি কমিশনারের কাছে। চিঠিতে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উল্লেখ করেছেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে। আসা-যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানান সাত্তার।

সূত্র জানায়, খালেদা জিয়া হাসপাতালে থাকতে অপারগ হওয়ায় তাকে বাসায় নেওয়া হয়েছিল। ওই সময় কিছুটা সুস্থবোধ করায় চিকিৎসকরাও বাসায় নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তবে, এবার বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকতে হবে বলে জানায় ওই সূত্র।

এদিকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে দলীয় বা পারিবারিকভাবে কোনও চেষ্টা চলছে কিনা প্রশ্নে সূত্র জানায়, ‘কে চেষ্টা করবে, এমন কোনও তৎপরতা নেই।’

শনিবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের পক্ষ থেকে ব্রিফ করা হতে পারে বলে জানায় দলীয় সূত্র।

প্রসঙ্গত, এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৭ দিন চিকিৎসা নেওয়ার পর ৭ নভেম্বর বাসায় ফেরেন খালেদা জিয়া।

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম