অপুষ্টি রোধে তরুণরা ভূমিকা পালন করতে পারে: খাদ্যমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ২০:২৪আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২০:২৪

অপুষ্টি রোধে নিউট্রিশন ক্লাবের সদস্যরা বিশেষ করে তরুণরা কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, তাদের সৃজনশীলতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা বাড়াতে খাদ্য মন্ত্রণালয় সবধরনের সহায়তা করবে।

সোমবার (২২ নভেম্বর) খাদ্য অধিদফতরের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং (এফপিএমইউ) ইউনিটের কনফারেন্স রুমে ‘আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড’র লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. নাজমা শাহীন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, সান ফোকাল পয়েন্টের টেকনিক্যাল সাপোর্ট ডা. এম ইসলাম বুলবুল, এফপিএমইউয়ের মহাপরিচালক শহীদুজ্জামান ফারুকী, নিউট্রিশন অলিম্পিয়াডের উদ্যোক্তা বিবিআইডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মহীদ উদ্দিন আকবর।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, পুষ্টি খাতের লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের তরুণ জনগোষ্ঠীকে পুষ্টি কার্যক্রমের প্রচারণায় যুক্ত করে তাদের উদ্ভাবনী ভাবনা কাজে লাগাতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, পুষ্টি নিরাপত্তা অর্জনের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিশ্চিত হবে অচিরেই। অপুষ্টি রোধে নিউট্রিশন ক্লাবের সদস্যরা বিশেষ করে তরুণরা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাদের সৃজনশীলতা ও নেতৃত্বদানের সক্ষমতা বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয় সবধরনের সহায়তা করবে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি