৬৫ বাসকে ৩ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৯:৪১আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৯:৫৬

অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৩টি স্পটে ১০টি অভিযান পরিচালনা করেছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। এতে ৬৫টি বাসকে ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনভর পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। বিআরটিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম বাংলা ট্রিবিউনকে জানান, অভিযানে ২৩১টি ডিজেলচালিত ও ৩৫টি সিএনজিচালিত বাস ও মিনিবাস পরিদর্শন করা হয়। এ সময় বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ৬৪টি ডিজেলচালিত ও একটি সিএনজিচালিত বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে দুটি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। পাশাপাশি একজন হেলপারকে কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন। পাশাপাশি তারা যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগ শোনেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

/এসএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম