জাতীয়করণের দাবিতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি গ্রাম পুলিশ ইউনিয়নের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ১২:৪০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২:৪০

চাকরি জাতীয়করণের দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন। শনিবার (৪ নভেম্বর) সকালে সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব কমান্ডার এম এ নাসের এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১২, ১৩, ১৪ ডিসেম্বর প্রত্যেক জেলায় জেলায় এ মানববন্ধন করা হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হবে। এর মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে আগামী বছর ২ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে। এই সময়ের মধ্যে সরকার চাকরি জাতীয়করণের দাবি মেনে নেবে বলে মনে করে সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারাদেশে গ্রাম পুলিশ বাহিনীর ৪৬ হাজার ৮৭০ সদস্য রয়েছে। এর মধ্যে প্রায় ১১ হাজারের মতো সদস্য সরকারি ভাতা ৩ হাজার ২০০ টাকা পাচ্ছেন। এছাড়া অন্যান্য বেসরকারিতে যে ভাতা রয়েছে তা চার থেকে পাঁচ মাস ধরে বকেয়া রয়েছে।

‘এই স্বল্প টাকায় কীভাবে সংসার চালাই’— একথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সংগঠনের মহাসচিব এম এ নাসের। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সহায়ক হিসেবে গ্রাম পুলিশের সদস্যরা কাজ করে। গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণের পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলে সন্ত্রাস নির্মূলের কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম