ডুরার কমিটি গঠন: সভাপতি রুহুল, সম্পাদক শাহেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১৫:৫৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৫:৫৫

ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) কার্যনির্বাহী কমিটি-২০২২ গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার গুলশান ক্লাবের লামডা হলে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি করা হয়েছে দৈনিক ভোরের কাগজের রিপোর্টার মো. রুহুল আমিনকে। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিক।

এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

অতিথি হিসেবে হিসেবে ছিলেন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, বিশিষ্ট কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার, রাজউকের প্রধান প্রকৌশলী ও ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব প্রমুখ।

কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শামীম (এটিএন), হাসিব মাহমুদ শাহ (ইন্টিপেনডেন্ট টিভি)। কমিটিতে অন্যদের মধ্যে, যুগ্ম সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ী (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা সাজু (ঢাকা প্রকাশ), সাংগঠনিক সম্পাদক নিলয় মামুন (ইত্তেফাক), প্রচার ও দফতর সম্পাদক জহিরুল ইসলাম (কালের কণ্ঠ), প্রশিক্ষণ, গবেষণা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বারেক হোসেন (দৈনিক আনন্দবাজার)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মশিউর রহমান খান (জনকণ্ঠ), তোফাজ্জল হোসেন রুবেল (দেশ রূপান্তর), রফিকুল ইসলাম রনি (বাংলাদেশ প্রতিদিন), সানাউল হক সানি (আমাদের সময়) ও মুসা আহমেদ (জাগো নিউজ)।

অনুষ্ঠানে নগরীর সমস্যা সমাধানে সাংবাদিকদের বলিষ্ট ভূমিকা রাখার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। গণমাধ্যমের প্রতিবেদনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেন উত্তরের মেয়র। তিনি বলেন, ভালো প্রতিবেদন তৈরির জন্য প্রশিক্ষণের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে।

/এসএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম