বিজয় দিবসে স্পাইস টিভির পরীক্ষামূলক যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২১, ২১:১৭ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২১:১৭

‘নির্মাণ পর্ব’ দিয়ে যাত্রা শুরু করলো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘স্পাইস টেলিভিশন’। বিজয় দিবসে দুপুর ২টায় চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে স্পাইস টেলিভিশনের এডিটর ইন চিফ তুষার আবদুল্লাহ বলেন, ‘সম্প্রচার শুরু হয়েছে। এটিকে আমরা বলছি নির্মাণ পর্ব।’

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘নির্মাণ পর্ব শুরু হয়েছিল একাত্তরে। বিজয়ের সেই যাত্রা ৫০ এর মাইলফলকে পৌঁছেছে। এক বিজয় নতুন বিজয়ের পথচিত্র এঁকে দেয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তর যে স্বপ্ন দেখিয়েছিল, ২০২১-এ পৌঁছে বাংলাদেশ সেই স্বপ্নের পূর্ণতার দিকে হাঁটছে।’

তুষার আবদুল্লাহ আরও লেখেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলাদেশে অর্থ সংবাদভিত্তিক টেলিভিশন উপহার দিতে যাচ্ছি। তৃণমূলের উদ্যোক্তা থেকে শুরু করে দেশ বিদেশের বৃহৎ বিনিয়োগকারীর উদ্যোগ, সাফল্যের পাশাপাশি থাকছে ক্রেতার চাহিদা ও অধিকারের কথাও।’

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার
ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণ
ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণ
ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যে ৫ ধরনের ওষুধ
ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যে ৫ ধরনের ওষুধ
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার