জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ ডিসেম্বর ২০২১, ১২:৫৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১২:৫৬

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রবিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন। 

জানাজায় অংশ নেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

জানাজা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, তিনি সাংবাদিকদের স্বার্থের প্রশ্নে, অধিকারের প্রশ্নে এক অনমনীয় নেতা ছিলেন। গণতন্ত্রের পক্ষে তার যে সংগ্রাম, অবদান; এ জাতি সবসময় তা স্মরণে রাখবে। বিশেষ করে স্বৈরাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিশাল ভূমিকা রেখেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। 

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, তিনি আমাদের অতন্ত প্রিয়জন ছিলেন। আমাদের অভিভাবক ছিলেন। আজ তাকে নিস্তব্ধ-নিথর রেখে আমরা কথা বলছি, এটা আমরা কয়দিন আগেও ভাবতে পারিনি। আমরা কখনও কোনও সংকটে পড়লে তার পরামর্শ নিতাম।

জানাজা শেষে রিয়াজ উদ্দিন আহমেদের মৃতদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

/জেডএ/ ইউএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের