নববর্ষকে কেন্দ্র করে অপতৎপরতার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা: র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ১৪:১০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪:১১

ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে সাইবার মনিটরিং। কেউ কোনও ধরনের অপতৎপরতার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ইংরেজি নতুন বছর উদযাপনের সময় যেকোনও ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীতে কোথাও উন্মুক্ত স্থানে কোনও অনুষ্ঠান হচ্ছে না। বাইরে কোনও কাজ না থাকলে বাসায় অবস্থান করার পরামর্শ দেন তিনি। কোনও ধরনের উশৃঙ্খলাকে বরদাস্ত করা হবে না। বিভিন্ন সড়কে বাড়ানো হয়েছে নজরদারি।

কোনও ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আমরা কোনও শঙ্কাই উড়িয়ে দিচ্ছি না। আমাদের গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে। যেকোনও ধরনের নাশকতা প্রতিরোধে আমরা প্রস্তুত রয়েছি। অপরাধীদের কোনও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন র‍্যাবের এই কর্মকর্তা।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের