মাস্ক ছাড়া চলাচলে জরিমানা, অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ১৬:০১আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৭:১৭

সপ্তাহখানেক ধরে করোনাভাইরাসের শনাক্তের হার ঊর্ধ্বমুখী। যে হারে সংক্রমণ বাড়ছে তা ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এখন দেশের সবাইকে সচেতন থাকতে হবে। মাস্ক ছাড়া কেউ যানবাহনে চলাচল করতে পারবে না, করলে জরিমানা। অর্ধেক যাত্রী নিয়ে চালাতে হবে বাস।’

মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের রোগী আমাদের দেশেও পাওয়া গেছে। সপ্তাহখানেক ধরে রোগী বাড়ছে করোনাভাইরাসের। সংক্রমণ যেভাবে বাড়ছে তা আশঙ্কাজনক।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় বিভিন্ন বিধিনিষেধ তুলে দিয়েছিল সরকার। আবার নতুন করে কিছু বিধিনিষেধে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে। তিনি বলেন, এতদিন দোকান খোলা ছিল ১০টা পর্যন্ত। এর পরিবর্তে এখন থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা থাকবে। দোকানে মাস্ক ছাড়া কেউ যেতে পারবে না। গেলে দোকান মালিক এবং ক্রেতা সবার জরিমানা করা হবে। 

বর্ডারগুলোকে আরও শক্তিশালী করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, লকডাউনের চিন্তা এখনও করছে না সরকার। তবে সংক্রমণ বেড়ে গেলে তখন সেটা নিয়ে চিন্তা করা হবে। 

সারাদেশে মানুষ যাতে স্বাস্থ্যবিধি মানে, সে ব্যাপারে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে সরকারের এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এসআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক