রাজধানীর কাপ্তানবাজারে মুদির দোকানে আগুন, নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২২, ১০:৪৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০:৪৫

রাজধানীর কাপ্তানবাজারে মুদির দোকানে লাগা আগুনে পুড়ে এক তরুণ নিহত হয়েছে। নিহত তরুণের নাম ইয়াসিন হোসেন (২১)। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন্স লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৮ জানুয়ারি ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে আগুনের ঘটনা ঘটে। আমাদের কন্ট্রোল রুমে পৌনে ৫টায় খবর পাই। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টা খানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পরবর্তী সময়ে মুদির দোকান তল্লাশি করে একজনের মরদেহ দগ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হবে বলে জানানো হয় ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম