এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১৪:১৪আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৬:৩৩

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারীদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ প্রত্যাশী মহাজোট’। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে মহাজোট থেকে ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে সারাদেশ থেকে আসা তিন শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত আছেন। অতি দ্রুত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান তারা।

শিক্ষকরা বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হলেও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যাপক পার্থক্য রয়েছে।

সংগঠনটি থেকে আরও জানানো হয়, অধ্যক্ষ থেকে কর্মচারী পর্যন্ত এক হাজার টাকা বাড়ি ভাড়া, পাঁচশ’ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পান ২৫ শতাংশ। অবসর ও কল্যাণ ট্রাস্টে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ কেটে রাখলেও ৬ শতাংশের বেশি সুবিধা দেওয়া হয় না। অবসরে গেলেও যথাসময়ে এই টাকা পাওয়ার নিশ্চয়তা নেই।

মহাজোটের সদস্য সচিব মো. জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হলে বেশি লাভবান হবে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী। স্বল্প খরচে সব নাগরিক মানসম্মত শিক্ষা পাবে, শিক্ষার্থীর ঝরে পড়া কমবে, প্রতিষ্ঠানের ফান্ডে থাকা অর্থের অপচয় রোধ হবে। বিনিময়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চাকরির নিশ্চয়তা পাবেন।’

প্রধানমন্ত্রী জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে শিক্ষক-কর্মচারীরা জানান।

অবস্থান কর্মসূচিতে আছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের আহ্বায়ক মো. মাঈন উদ্দিন, মহাজোটের শিক্ষক নেতা মো. শাহ্ আলম, তালুকদার আব্দুল মন্নাফ, মো. আফজালুর রশিদ, অধ্যক্ষ আফজল হোসেন, বেনী মাধব দেবনাথ প্রমুখ।

 

/জেডএ/আরকে/আইএ/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান