শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষার তথ্য পাঠাতে হবে মাউশিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ১৮:২২আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৮:২২

শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে দৈনিক ভিত্তিতে গুগল ফর্মের মাধ্যমে তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বুধবার (১২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী (পরিচালক, প্রশাসন ও কলেজ) এই নির্দেশনা দেন।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে জারি করা গাইডলাইন, নির্দেশনাপত্র এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে মনিটরিং করার লক্ষ্যে একটি মনিটরিং চেকলিস্ট প্রস্তুত করা হয়েছিল। কোভিড-১৯ সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায় মনিটরিং চেকলিস্টের তথ্যগুলো গুগল ফর্মের মাধ্যমে পত্র জারির পর থেকে প্রতিদিন বেলা ৫টার মধ্যে পাঠাতে হবে। গুগল ফর্মে তথ্য https://tinyurl.com/dshe-school-reopen এর মাধ্যমে পাঠাতে হবে।

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) জরুরিভাবে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

অফিস আদেশে পরিচালক (কলেজ প্রশাসন, মাধ্যমিক), আঞ্চলিক পরিচালক, মাধ্যমিকের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের