করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা বুয়েটের 

ঢাবি প্রতিনিধি 
১২ জানুয়ারি ২০২২, ২১:২৭আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২১:২৭

দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আগামী ১৫ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।

বুধবার (১২জানুয়ারি) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক পর্যায়ে জুলাই ২০২১ টার্মের সকল লেভেল/টার্মের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেষ্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ই জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৫ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান