সুপ্রিম কোর্টে বিচারপতি-আইনজীবীদের গাউন পরতে হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ১১:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১১:১৭

দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভার্চুয়ালি মামলার শুনানিকালে সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের গাউন পরতে হবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে কোর্ট প্রশাসন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও জাজেস কোট পরিধান করবেন।

আইনজীবীরা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্র বিশেষে টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও কালো কোট/শেরওয়ানি পরিধান করবেন।

উপর্যুক্ত ক্ষেত্রে গাউন পরিধানের বাধ্যবাধকতা নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কের্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকার্য ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের