কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: বাংলাদেশকে রাশিয়ার শুভেচ্ছা 

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ০৮:৫৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৮:৫৯

ঢাকা ও মস্কো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে ২৫ জানুয়ারি। এ উপলক্ষে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৪ জানুয়ারি) বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে।

রুশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘দুই দেশের সম্পর্কের এই মাইলফলক বার্ষিকীতে আমাদের বাংলাদেশি বন্ধুদের অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘আমাদের উভয় দেশ দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিল। এর ভিত্তি ১৯৭২ সালে স্থাপিত হয়েছিল; যখন (তৎকালীন) ইউএসএসআর বাংলাদেশের জনগণের জাতীয় মুক্তি সংগ্রামকে সমর্থন করেছিল এবং নতুন রাষ্ট্রের স্বাধীনতাকে প্রথম স্বীকৃতিদাতা দেশগুলোর অন্যতম ছিল।’

জাখারোভা বলেন, ‘বাংলাদেশিরা সোভিয়েত সামরিক নাবিকদের কৃতিত্বের কথা স্মরণ রেখেছে, যারা ১৯৭২-১৯৭৪ সালে চট্টগ্রাম বন্দরের মাইন ও ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করে বন্দর পরিষ্কার করেছিল।’

তিনি বলেন, ‘আজ আমাদের উভয় দেশ একটি সক্রিয় রাজনৈতিক সংলাপ বজায় রেখেছে, যা সমতা ও পারস্পরিক শ্রদ্ধার নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’

মুখপাত্র বলেন, ‘বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বছরে ২.৫ বিলিয়ন ডলারেরও বেশি।’

তিনি লক্ষ্য করেন, ২০১৭ সালে প্রতিষ্ঠিত রাশিয়া-বাংলাদেশ আন্তঃসরকারি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক কমিশনের প্রক্রিয়াটি ভালোভাবে কাজ করছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের নির্মাণসহ বড় বড় অর্থনৈতিক প্রকল্প চলমান রয়েছে।’

সূত্র: বাসস

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের