রাজধানীতে বৃষ্টি,  কমতে পারে তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ১৬:৪৩ আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১২:৩০

সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা।  দুপুরের পর সূর্য উঠলেও তাপ ছড়ায়নি। বিকেল ৪টা নাগাদ ঢাকার আকাশ অন্ধকার হয়ে যায়। এরপর  আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বিকেল সাড়ে ৪টা নাগাদ শুরু হয় বৃষ্টি।  প্রথমে গুঁড়িগুঁড়ি হলেও পরে তা ভারী বৃষ্টিতে পরিণত হয়।

গত কয়েকদিন ধরের সন্ধ্যার পর দেশের বেশ কিছু অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ ঢাকাসহ কিছু এলাকায় বৃষ্টির শঙ্কা রয়েছে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। বৃষ্টির ফলে তাপমাত্রা রাতে বেশ কিছুটা কমে আসতে পারে। আগামীকাল পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজকের আবহাওয়া খবর থেকে আরও পড়ুন।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামীকালও এই আবহাওয়া থাকবে। ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর আবার কয়েকদিন বৃষ্টির শঙ্কা রয়েছে বলে তিনি জানান।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ হিসেবে তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২,  ময়মনসিংহে ১৫ দশমিক  ৪,  চট্টগ্রামে  ১৭.৪, সিলেটে ১৫ দশমিক ৩, রাজশাহীতে ১৫ দশমিক ২,  রংপুরে ১৩ দশমিক ৫, খুলনায় ১৭ দশমিক ২ এবং বরিশালে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্য এলাকায়  ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
আজ বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি হবে?
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
সর্বশেষ খবর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যায়ায়াতে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যায়ায়াতে
অজানা নম্বর থেকে কল বন্ধে কলার আইডি প্রদর্শন বাধ্যতামূলক করছে ভারত
অজানা নম্বর থেকে কল বন্ধে কলার আইডি প্রদর্শন বাধ্যতামূলক করছে ভারত
লন্ডনে এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকওয়ে অ্যাওয়ার্ডস-২০২৬ অনুষ্ঠিত 
লন্ডনে এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকওয়ে অ্যাওয়ার্ডস-২০২৬ অনুষ্ঠিত 
‘আমরা কর্মীদের অগ্রাধিকার দিই’ বলেই এক হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স
‘আমরা কর্মীদের অগ্রাধিকার দিই’ বলেই এক হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা