মুক্তিযুদ্ধের আগের দুই দশকে ঢাকায় মঞ্চস্থ ইংরেজি নাটকের স্মৃতিচিহ্ন 

বাহাউদ্দিন ইমরান
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪০

সংস্কৃতি চর্চা মন থেকে আঁধারকে নির্বাসিত করে আলোর পথকে উন্মোচিত করে। আবার সংস্কৃতির হাত ধরেই পাল্টে যেতে থাকে সমাজ ব্যবস্থা। সময়ের আধুনিকায়নের পথপরিক্রমায় ১৯৫০ সাল থেকেই একদল তরুণ-তরুণীর নেতৃত্বে ঢাকায় শুরু হয় নতুন ধারার সংস্কৃতির সূচনা। সেই সময়ে ‘প্রমিথিয়ান্স’ নামের একটি অপেশাদার অভিনয় শিল্পীদের দল গড়ে ওঠে ঢাকা শহরে। যারা কিনা শহরজুড়ে মঞ্চস্থ করতে শুরু করে বহুল জনপ্রিয় সব ইংরেজি নাটক।

স্মৃতির সেসব আয়োজন সংকলনে ‘কার্টেইন কল ইংলিশ ল্যাংগুয়েজ প্লেস ইন ঢাকা ১৯৫০-১৯৭০’ নামে একটি বই প্রকাশ করেছেন দলটির সদস্যরা। বইটি পাওয়া যাচ্ছে বই বিক্রির ওয়েবসাইট রকমারিডটকম-এ।

সেই সময়ের গ্রুপটির অন্যতম এক পরিবেশনা ছিল ‘অল মাই সনস’। নাটকটির গুরুত্বপূর্ণ অংশে অ্যান চরিত্রে অভিনয় করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী আমিনা আহমেদ। চরিত্রটির মাধ্যমে নাটকটিতে দুঃখ, ক্রোধ আর ভালোবাসার বহিঃপ্রকাশ ফুটিয়ে তোলা হয়।

সেসময়ের স্মৃতিচারণ করে আমিনা আহমেদ বলেন, ‘আমাদের অনেক পুরাতন স্মৃতি। আমি ষাটের দশকে আর আমাদের কেউ কেউ তারও আগে থেকে ঢাকায় ইংলিশ নাটক মঞ্চস্থ করতো। তখন আমরা স্বর্ণালী সময় পার করেছি। হঠাৎ আমাদের মধ্য থেকে দু’জন (রেজা আলী ও নিয়াজ জামান) মিলে স্মৃতিগুলোকে একত্রিত করে বই বের করতে চাইলো। আমরাও তথ্য দিলাম। আমরা চাই, এখনকার প্রজন্ম জানুক, আমরাও একসময়ে এ শহরে ইংলিশ নাটক মঞ্চস্থ করেছি।’

ইতিহাস সৃষ্টি করা মঞ্চস্থ সেসব ইংরেজি নাটকের কিছু স্মৃতিচিহ্ন এই প্রতিবেদনে পাঠকের জন্য তুলে ধরা হলো- 

মুক্তিযুদ্ধের আগের দুই দশকে ঢাকায় মঞ্চস্থ ইংরেজি নাটকের স্মৃতিচিহ্ন 

‘অল মাই সনস’ নাটকের দৃশ্যে কেট চরিত্রে নিয়াজ জামান ও অ্যান চরিত্রে আমিনা আহমেদ। 

মুক্তিযুদ্ধের আগের দুই দশকে ঢাকায় মঞ্চস্থ ইংরেজি নাটকের স্মৃতিচিহ্ন 

‘অল মাই সনস’ নাটকের আরেকটি দৃশ্যে ক্রিস চরিত্রে মাহমুদুল আমিন এবং অ্যান চরিত্রে অভিনয় করেন আমিনা আহমেদ।

মুক্তিযুদ্ধের আগের দুই দশকে ঢাকায় মঞ্চস্থ ইংরেজি নাটকের স্মৃতিচিহ্ন 

‘অল মাই সনস’ নাটকটিতে সুই চরিত্রে ছিলেন ইয়াসমিন শেখ এবং অ্যান চরিত্রে অভিনয় করেন আমিনা আহমেদ।

মুক্তিযুদ্ধের আগের দুই দশকে ঢাকায় মঞ্চস্থ ইংরেজি নাটকের স্মৃতিচিহ্ন 

ছবিটিতে আরও রয়েছেন- আমিরা হক, নিয়াজ জামান, ইয়াসমিন শেখ, মইন শিরাজি, মাহমুদুল আমিন, আবু জাফর, শাহুদুল হক, তারেক আলম, জন এডামস, স্কট রাদারফোর্ড, (পরিচালক), হাসান আসকারি, আসগর আলী, শামীম জামান, আলাউদ্দিন জাহিন, মহসিন আসকারি, ইমতিয়াজ হোসেন প্রমুখ।

মুক্তিযুদ্ধের আগের দুই দশকে ঢাকায় মঞ্চস্থ ইংরেজি নাটকের স্মৃতিচিহ্ন 

১৯৫৭ সালে রাজধানীর হলিক্রস কলেজে শেক্সপিয়রের লেখা ‘টুয়েলভথ নাইট’ নাটকের মঞ্চায়ন।
 
মুক্তিযুদ্ধের আগের দুই দশকে ঢাকায় মঞ্চস্থ ইংরেজি নাটকের স্মৃতিচিহ্ন 

‘মাইস অ্যান্ড মেন’ নাটকের একটি দৃশ্যে ছবিটির বামপাশ থেকে ক্রুকস চরিত্রে মিজানুর রহমান, জর্জ চরিত্রে রিয়াজ রহমান, কার্লির স্ত্রীর চরিত্রে জেয়ান রেডমন্ড এবং ক্যান্ডির চরিত্রে শামসুর রহমান।

মুক্তিযুদ্ধের আগের দুই দশকে ঢাকায় মঞ্চস্থ ইংরেজি নাটকের স্মৃতিচিহ্ন 

  ১৯৬৯ সালে বেইলি রোডস্থ মহিলা সমিতির অডিটরিয়ামের প্রথমবারের মতো মঞ্চায়ন করা হয় ইংরেজি নাটক ‘মিসানথ্রপ’। নাটকটির অভিনয়ে অংশগ্রহণ করেছিলেন- জহিরুদ্দিন আলিম, শহীদ বসরভি, ওয়াসিফ ইসলাম, তাজিন মুর্শিদ, শারমিন মুর্শিদ, তুবা খান, শাদ মরেফ, ফেরদৌস মুর্শিদ, আলাউদ্দিন জাহিন, ইফতেখার আহমেদ বোবো প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম