আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়তে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৭আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫:১৯

তীব্র শীতের প্রকোপের পর আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বেশ কিছুটা বাড়তে পারে। কমে আসতে পারে শৈত্যপ্রবাহের এলাকা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দেশের রাজশাহী, পাবনা জেলা ও সীতাকুণ্ড উপজেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গায় শৈত্যপ্রবাহ কমতে হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগের দুই দিনের তুলনায় তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে। তবে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এরপর পরবর্তী এক সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহের আর কোনও শঙ্কা নেই।’

সোমবার দেশের ১১টি অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর ১০ ডিগ্রির মধ্যেই আছে ১০টি অঞ্চলের তাপমাত্রা। 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে তেঁতুলিয়ায় ৬ দশমিক ৭, যা রবিবার (৬ ফেব্রুয়ারি)  ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল ছিল ১৩ ডিগ্রি, আজ তা আরও কিছুটা কমে ১২ দশমিক ৩, ময়মনসিংহে ছিল ১১ দশমিক ৩, আজ প্রায় একই ১১ দশমিক ২,  চট্টগ্রামে ছিল ১৫, আজ ২ ডিগ্রি কমে ১৩ দশমিক ৪, সিলেটে ছিল ১০ দশমিক ২, আজ কিছুটা বেড়ে ১১ দশমিক ২, রাজশাহীতে গতকাল ছিল ১০ দশমিক ১, আজ আরও কিছুটা কমে ৯ দশমিক ২,  রংপুরে ছিল ১০ দশমিক ২, আজ প্রায় একই ১০,  খুলনায় ছিল ১২, আজ  প্রায় একই ১২ দশমিক ৪ এবং বরিশালে ছিল ১০ দশমিক ২, আজও একই ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিম এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাজশাহী, পাবনা জেলা ও সীতাকুণ্ড উপজেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি