বাপা ও বেনে’র উদ্যোগে জ্বালানি-জলবায়ু বিষয়ক সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৮

দেশের জ্বালানি খাতের দ্রুত বিকাশ ঘটায় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে কয়েকগুণ। তবে দেখা দিয়েছে নতুন সমস্যা এবং প্রশ্ন। এসব সমস্যা ও সমাধানের পথ বের করতে ঢাকায় আয়োজিত হচ্ছে ‘জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন’ শীর্ষক এক বার্ষিকী সম্মেলন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)-এর যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজিত হবে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে বাপা ও বেনে’র পক্ষ থেকে এ ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি স্টামফোর্ড ইউনিভার্সিটিতে এই বার্ষিক সম্মেলন হবে। সম্মেলনটি অনলাইন ও অফলাইন দুভাবে হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন সুলতান কামাল, প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

সংবাদ সম্মেলনে বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল দুই দিনব্যাপী এ সম্মেলনের কর্মসূচি তুলে ধরে বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে পরিবেশ রক্ষা আন্দোলনের অংশ হিসেবে এ সম্মেলন। এতে গবেষকেরা তাদের প্রবন্ধ ও গবেষণা উপস্থাপন করবেন। পাশাপাশি নীতিনির্ধারক, অংশীজন, রাজনীতিবিদ ও সাধারণ মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকবে।’

সংবাদ সম্মেলনে  ছিলেন বাপা ও বেনে’র অন্যান্য সদস্যরা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি