ভূমিসেবা কার্যক্রমের প্রশংসায় সুইজারল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৯

বাংলাদেশের গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম ও ভূমিসেবা ডিজিটালাইজেশন উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ্। রাষ্ট্রদূত বলেন, গৃহ প্রদানের মানবিক এই উদ্যোগ বাংলাদেশে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ্ সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ প্রশংসা করেন।

ভূমিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে সরকারের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এসময় ডিজিটাল ভূমিসেবা স্থাপনে সুইস সহায়তা প্রয়োজন হলে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন সুইস রাষ্ট্রদূত।

বৈঠকে রাষ্ট্রদূত ভূমিমন্ত্রীকে আরও জানান ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশে তথ্য অধিকার ও লৈঙ্গিক সমতা নিশ্চিত করতে এবং স্বচ্ছ, জবাবদিহি ও সর্বোপরি টেকসই সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে সুইস সরকার মনে করে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনেও টেকসই ভূমি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সুইজারল্যান্ডের অন্যতম অগ্রাধিকার সহযোগী দেশ।

ভূমিমন্ত্রী ২০২১ সালে বাংলাদেশের পুঁজি-বাজারের ওপর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিনিয়োগ শীর্ষ সম্মেলনে সুইস আতিথেয়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুইস সরকার, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভূমিমন্ত্রী এসময় দুদেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও নিবিড় করার ব্যাপারে তাঁর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এসময় দেশে স্থাপিত ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহবান জানান ভূমিমন্ত্রী।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি