মালদ্বীপে ইউএস-বাংলার হলিডে প্যাকেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৪

ইউএস-বাংলা এয়ারলাইন্স মালদ্বীপের জনপ্রিয় মাফুশি দ্বীপে আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে। বাংলাদেশের পর্যটকদের নূন্যতম খরচে এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপ ঘুরে আসার সুযোগ করতে এ প্যাকেজ অফার।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, মালদ্বীপের ভ্রমণকে উপভোগ্য করতে মাফুশিতে প্রতিজনের জন্য নূন্যতম ৫০ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দুই রাত তিন দিন থাকা, ঢাকা-মালে-ঢাকা সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-মাফুশি দ্বীপ-এয়ারপোর্ট যাতায়াত, হোটেল একুজ ইন এ থাকার ব্যবস্থা, স্নোরকেলিং, স্যান্ড ব্যাংক দ্বীপে লাঞ্চ, ভারত মহাসাগরের গভীর সমুদ্রে ডলফিন দর্শন, সমুদ্রের তলদেশে ছবি ও ভিডিও করা, সকালের নাস্তাসহ আরও নানাবিধ সুযোগ-সুবিধা রয়েছে ট্যুর প্যাকেজে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহে তিনদিন রবি, মঙ্গল ও শুক্রবারে ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। নতুন যুক্ত হওয়া মাফুশি দ্বীপের হলিডে প্যাকেজ ছাড়াও মালদ্বীপে আরও কিছু প্যাকেজ রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।

মো. কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটন শিল্পের বিকাশ সাধনে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। ‘দেশকে জানা আর বিদেশকে চেনা’ এই উপলব্ধি থেকেই দেশীয় পর্যটন বিকাশের সাথে সাথে দেশীয় পর্যটকদের বিভিন্ন দেশে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা। ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজগুলো পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা সুদে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি