নামাজরত মুসল্লিকে কোপানো আসামি বিমানবন্দরে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ০৯:০৬আপডেট : ০২ মার্চ ২০২২, ০৯:০৬

কুমিল্লায় নামাজরত মুসল্লি সোলায়মানকে কুপিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. রফিক দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন।  মঙ্গলবার (১ মার্চ) হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শবে মেরাজের রাতে কুমিল্লার বুড়িচংয়ের একটি মসজিদে নামাজরত সোলায়মানকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। তিনি আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা কুচাইতুলি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে বুড়িচং থানায় আপন দুই ভাই মো. রফিক ও মো. সুমনকে যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ১ মার্চ মামলা দায়ের করা হয়।

ঘটনার পরই প্রধান আসামি কুয়েত প্রবাসী মো. রফিক (৩৫) কুয়েতে পালানোর চেষ্টায় ঢাকায় আসেন এবং মঙ্গলবার (১ মার্চ) বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েতে ফেরত যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু আগে থেকেই সতর্ক অবস্থায় থাকা এয়ারপোর্ট আর্মড পুলিশের গোয়েন্দা দল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেক ইন কাউন্টার থেকে তাকে আটক করে।

পরে কুমিল্লা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে প্রধান অভিযুক্ত রফিকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় এয়ারপোর্ট পুলিশ।

অভিযুক্তের নামে থাকা মামলায় রফিককে কুমিল্লা জেলা পুলিশের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

মামলার ২ নাম্বার আসামি সুমন বর্তমানে দেশে অবস্থান করা একজন কুয়েত প্রবাসী। তাকেও গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম