চিত্রনায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত এ আদেশ দেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। অপর আসামি হলেন, শহীদুল ইসলাম।
গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ১৪ জুন সাভার মডেল থানায় পরীমণি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।









