শাহবাগে কলেজছাত্রীকে যৌন হয়রানি, ‘ভবঘুরে’ যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ১৪:১৭আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৪:১৭

রাজধানীর শাহবাগ মোড়ে ফুলের দোকানের সামনে এক ‘ভবঘুরে’ যুবকের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সাদ্দাম নামে এক ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

শনিবার (৫ মার্চ) শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেন এসআই ফারুক আলী।

তিনি বলেন, শাহবাগ মোড় থেকে টিএসসি দিকে হেঁটে যাওয়ার সময় সাদ্দাম নামের এক ভবঘুরে যুবক কলেজছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে। এ ঘটনায় চিৎকার করলে আশপাশের লোকজন সাদ্দাম নামের সেই ছেলেটিকে আটক করে। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ভবঘুরে সাদ্দাম শাহবাগ মোড় এবং সোহরাওয়ার্দী উদ্যানেই ঘোরাফেরা করতো বলে জানান এসআই ফারুক। তিনি বলেন, এ বিষয়ে সেই যুবককে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম