ইউক্রেন থেকে দেশে ফিরলেন ২৮ নাবিক-ক্রু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৩:১৪আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৫:৪০

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়া বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক-ক্রু দেশে ফিরেছেন। রোমানিয়ার বুখারেস্ট থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বুধবার দুপুর ১২টা ১ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে ইউক্রেন থেকে ফেরা নাবিক ও ক্রু (ছবি: নাসিরুল ইসলাম) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান এসব তথ্য জানান।

এর আগে তারা দেশে আসবে বলে জানান বিএসসির মহাব্যবস্থাপক (শিপ পার্সোনাল) ক্যাপ্টেন আমির মো. আবু সুফিয়ান। তিনি জানান, নিহত নাবিক হাদিসুরের লাশ তাদের সঙ্গে আসছে না। পরে তার লাশ দেশে আনা হবে।

বিমানবন্দরে ইউক্রেন থেকে ফেরা এক যুবক মায়ের সঙ্গে (ছবি: নাসিরুল ইসলাম) বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফির্সাস অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, বুধবার ভোর ৩টায় তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমানিয়া থেকে রওনা দেন।

বিমানবন্দরে ইউক্রেন থেকে দেশে ফেরা নাবিক-ক্রু বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক-ক্রুরা হলেন-জি এম নুর ই আলম, মো. মনসুরুল আমিন খান, সেলিম মিয়া, রমা কৃষ্ণ বিশ্বাস, মো. রুকনুজ্জামান রাজিব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ আসিফুল ইসলাম, রবিউল আউয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মো. শেখ সাদি, মো. মাসুদুর রহমান, মো. জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, মো. আমিনুর ইসলাম, মো. মহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, মো. নজরুল ইসলাম, সরওয়ার হোসাইন, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, মো. শফিকুর রহমান, মো. আতিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন। 

বিমানবন্দরে ইউক্রেন থেকে ফেরা নাবিক ও ক্রু (ছবি: নাসিরুল ইসলাম) ১৮০ মিটার দৈর্ঘের বাল্ক ক্যারিয়ার বাংলার সমৃদ্ধি জাহাজ তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে জলসীমায় নোঙর করে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি উদ্ভূত হলে অলিভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক-ক্রু নিয়ে ওখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে। বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) রাত ৯টা ২৫ মিনিট ও ইউক্রেণ সময় ৫টা ২৫ মিনিটে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে থাকা বাকি ২৮ নাবিক-ক্রু। এরপর টাগবোটের সাহায্যে বেঁচে থাকা ২৮  নাবিক-ক্রু’দের বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় তীরে আনা হয়। তাদের রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সড়কপথে যাত্রা শুরু করে। রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় ২৮ নাবিক-ক্রু রোমানিয়ার একটি হোটেলে পৌঁছায়। 

 

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি