পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২২, ১৭:০২আপডেট : ১১ মার্চ ২০২২, ১৭:২৮

রাজধানীর দারুস সালামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত ১টায় দারুস সালাম থানাধীন মাজারের বিপরীত রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সামান্তা আলম জ্যোতি (১৯)। তিনি মিরপুর-২ নম্বরের ইউসেফ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউআইএসটি) মেকানিক্যাল (ডিপ্লোমা) দ্বিতীয় বর্ষের ছাত্রী। সামান্তা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামের নুরুল আলমের একমাত্র মেয়ে। মিরপুর দিয়াবাড়ি বাজার সংলগ্ন ১২/২ নম্ব ভাড়া বাসায় সপরিবারে থাকতেন তিনি।

এ ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক নিলয় (২২)। তিনি একই ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল চতুর্থ বর্ষের ছাত্র।

আহত নিলয়ের বরাত দিয়ে দারুসসালাম থানার এসআই আমিনুল ইসলাম জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় পাশ দিয়ে দ্রুতগতিতে একটি ট্রাক চলে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই রাস্তায় পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা সামান্তাকে রাত পৌনে দুইটায় মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আহত নিলয় সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইউসেফ ইনস্টিটিউটের শিক্ষক আলমগীর হোসেন জানান, গতকাল ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা কুমিল্লায় পিকনিকে গিয়েছিল‌। রাতে পিকনিক থেকে ফিরে ইনস্টিটিউট থেকে সামান্তা আলম মোটরসাইকেলে বন্ধু নিলয়ের সঙ্গে তাদের দিয়াবাড়ির বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।

সামান্তার বাবা নুরুল আলম জানান, গতকাল ভার্সিটি থেকে পিকনিকে গিয়েছিল সে। রাতে পিকনিক থেকে এসে তাদেরই ইনস্টিটিউটের এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হয় সে।

/এআইবি/আরটি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের