বঙ্গবন্ধুকে নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ‘শিশু দিবস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ১৭:২৪আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৭:২৪

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘পথের ইশকুল’। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানটির। যার মূল অংশে ছিল ‘পথশিশুদের কন্ঠে বঙ্গবন্ধু’, ‘রঙ তুলিতে বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধুর গল্প শুনি’ ও একটি ফুটবল টুর্নামেন্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের জেনারেল সেক্রেটারি মো. মাহবুল হক, পথের স্কুলের উপদেষ্টা শাহীনা চৌধুরী মিঠু ও অ্যাডমিন অফিসার মো. মাজেদুর রহমান।

অতিথিদের বক্তব্যে মাহবুল হক বলেন, ‘শিশুরা আমাদের ভবিষ্যৎ। প্রতিটি শিশুই সমান। সব শিশুর জন্য জাতীয় শিশু নীতিমালা অনুযায়ী একটি শিশুবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ পথশিশু মুক্ত হবে, পথশিশুরা ফিরে পাবে তাদের আপন ঠিকানা।’

শাহীনা চৌধুরী বলেন, ‘পথশিশুদের তিনটি ‘ম’ মনে রাখতে হবে। মা এবং দেশকে ভালোবাসতে হবে, মিথ্যা কথা বলা যাবে না এবং মাদক থেকে দূরে থাকতে হবে।’

‌‘পথের ইশকুল’ এর পরিচালক সাকির ইব্রাহিম বলেন, ‘জাতির পিতা শিশুদের ভালোবাসতেন। আমাদের প্রধানমন্ত্রীও শিশুবান্ধব। প্রধানমন্ত্রী পথশিশুদের জন্য নানান উদ্যোগ গ্রহণ করেছেন। এসব উদ্যোগের পাশাপাশি পথশিশুদের জন্য জন্ম নিবন্ধন প্রক্রিয়ার বিশেষ নীতিমালা ও আইন প্রণয়ন করতে হবে। বর্তমান আইন অনুযায়ী, অধিকাংশ পথশিশুর জন্ম নিবন্ধনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। যার ফলে ইচ্ছে থাকলেও পথশিশুদের প্রাতিষ্ঠানিক স্কুলে ভর্তিসহ বিভিন্ন মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হয় না। এসব সমস্যাগুলোর সমাধান হওয়া প্রয়োজন।’

অনুষ্ঠানের পরবর্তী অংশে পথের ইশকুলের উপদেষ্টা শাহীনা চৌধুরী মিঠু পথশিশুদের বঙ্গবন্ধুর গল্প শোনান। তিনি বঙ্গবন্ধুর জীবনের নানান দিক গল্পের মাধ্যমে পথশিশুদের সামনে তুলে ধরেন। গল্প শেষে, বঙ্গবন্ধুর জীবনী নির্ভর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে ‘রঙ তুলিতে বঙ্গবন্ধু’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে পথশিশুরা নিজেদের মনের মতো করে বঙ্গবন্ধুকে কাগজে ফুটিয়ে তোলে বিভিন্ন রঙে।

 

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান