হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ২০:১৮আপডেট : ১৭ মার্চ ২০২২, ২০:১৮

যথাযোগ্য মর্যাদা, আনন্দ, শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)।

বৃহস্পতিবার (১৭ মার্চ) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিমের নেতৃত্বে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বিএইচবিএফসির সদর দফতরে স্থাপিত বঙ্গবন্ধু প্যাভিলিয়নে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক তপন কুমার ঘোষ।

সংস্থাটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার/ সকল শিশুর সমান অধিকার’ প্রতিপাদ্যে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে বিএইচবিএফসি। কর্মসূচির মধ্যে আরও ছিল– জাতীয় পতাকা উত্তোলন, ধানমন্ডিতে মুক্তিযুদ্ধ জাদুঘর সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ আলোচনা ও জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল। ড. সেলিম উদ্দিন আলোচনা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও, এদিন প্রতিষ্ঠানটির সদর দফতর ও গোপালগঞ্জ অফিস ভবন আলোকসজ্জিত করা হয়। সারাদেশে বিএইচবিএফসির মাঠ-কার্যালয়গুলো কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয় প্রশাসন গৃহীত অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

 

/এসআই/এমএএ/
সম্পর্কিত
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
সর্বশেষ খবর
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক