বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখলো সুবিধাবঞ্চিত শিশুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ২১:২০আপডেট : ১৭ মার্চ ২০২২, ২১:২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত ৭০টি শিশুকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর ঘুরে দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির তেজগাঁও বিভাগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সুবিধাবঞ্চিত ৭০টি শিশুকে নিয়ে নিজ কার্যালয়ে কেক কাটেন এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর ঘুরে দেখান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার।

তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতেই শিশুদের নিয়ে কেক কাটা হয়। এরপর তিনি শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। শেষে শিশুদের হাতে তুলে দেওয়া হয় নানা ধরনের শিক্ষাসামগ্রী। নতুন ব্যাগ, খাতা, রঙ পেন্সিল, কলম, জ্যামিতি বক্স ইত্যাদি হাতে পেয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাচরণ, জীবনদর্শন ও ত্যাগ-তিতীক্ষার সঙ্গে পরিচয় করিয়ে দিতে উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শিশুদের নিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর’ পরিদর্শনে যান। সেখানে শিশুরা জাদুঘরের প্রতিটি কক্ষ ঘুরে ঘুরে দেখে এবং তাদের নানা প্রশ্নের উত্তর দেন পুলিশের এই কর্মকর্তা।

বিপ্লব কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধু তাঁর আজীবন সংগ্রামে সবসময়ই বলেছেন, আমার মূল লক্ষ্য বাংলার দরিদ্র, নিঃস্ব, নিপীড়িত ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। শিশু ‍দিবস উপলক্ষে আমরা এটাই মনে করি— যারা নিঃস্ব, দরিদ্র, পথশিশু, যারা অবহেলায় অনাদরে বেড়ে উঠছে, তাদেরকে যদি বঙ্গবন্ধুর এ আদর্শে অনুপ্রাণিত করা যায়, বঙ্গবন্ধু কী ছিলেন, বঙ্গবন্ধু কেমন ছিলেন, বঙ্গবন্ধু এ দেশের জন্য কী করে গেছেন, কতটুকু আত্মদান করেছেন, এটি যদি শিশুদেরকে বোঝাতে পারি, তাহলে এই দিনটি স্বার্থক হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে চাই সোনার মানুষ। আজকের যারা শিশু, তারাই একসময় সোনার মানুষ হবে।’

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক