বিমানের ঢাকা-টরন্টো ফ্লাইট: বিক্রির ঘোষণার আগেই টিকিট নেই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২২, ২০:৫৯ আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৪:২৪

ঢাকা থেকে কানাডার টরন্টোতে ২৬ মার্চ ‘পরীক্ষামূলক বাণিজ্যিক’ ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর যাত্রীদের জন্য এই ফ্লাইটের টিকিট বিক্রির কথা জানিয়ে শনিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান। তবে তার ৫ মিনিটের মাথায় বিমানের ওয়েবসাইটে দেখা গেলো টিকিট নেই। আর বিমানের কল সেন্টার বলছে, ওই গন্তব্যের টিকিট ‘সাধারণ যাত্রীদের জন্য নয়’।

বিজ্ঞপ্তিটি পাঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। সেখানে বলা হয়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কানাডার টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট চালু করছে। ১৯ মার্চ শনিবার বিকাল সাড়ে ৫টা থেকে বিমানের ঢাকা-টরন্টো রুটের টিকিট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। যাত্রীরা বিমানের ওয়েবসাইট, কল সেন্টার, বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করতে পারবেন।’

তবে এই ফ্লাইটের ভাড়া কত, কবে নাগাদ নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরু হবে এসব বিষয়ে কোনও তথ্য দেয়নি বিমান। এদিকে যাত্রীরা বলেছেন, বিমানের ওয়েবসাইটে এই রুটের টিকিট সোল্ড আউট দেখাচ্ছে, কল সেন্টার থেকেও বলা হচ্ছে সাধারণ যাত্রীরা এখনই টিকিট পাবেন না।

সত্যতা যাচাইয়ে বিমান কল সেন্টারের নাম্বারে (০১৯৯০৯৯৭৯৯৭) ফোন করলে প্রতিনিধিরা জানান, এখনই ওই রুটে সাধারণ যাত্রীদের জন্য টিকিট বিক্রি করা হচ্ছে। বিমানের নির্ধারিত ব্যক্তিরা এই ফ্লাইটে যাবেন। তবে কবে নাগাদ এই রুটে সাধারণ যাত্রীরা যেতে পারবেন জানায়নি বিমান কর্তৃপক্ষ।

তাহলে কেন এই টিকিট বিক্রির ঘোষণা- এই প্রশ্নের জবাব মেলেনি বিমানের কাছ থেকে। ‘পরীক্ষামূলক বাণিজ্যিক’ ফ্লাইটে তাহলে যাত্রী কারা হচ্ছেন সে তথ্যও পাওয়া যায়নি। এসব বিষয়ে জানতে চেষ্টা করেও বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের বক্তব্য পাওয়া যায়নি।

/সিএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালে যাত্রীরা ১৫-২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন: বিমানমন্ত্রী
শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
সর্বশেষ খবর
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত