লাবিবা ও লাসিমাকে আলাদা করতে দ্বিতীয় অস্ত্রোপচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২২, ১৮:০২আপডেট : ২১ মার্চ ২০২২, ১৮:৫৩

জোড়া লাগানো দুই শিশু লাবিবা ও লামিসাকে আলাদা করার জন্য দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক টিম।

সোমবার (২১ মার্চ) সকাল ৮টা থেকে অধ্যাপক আশরাফ-উল হক কাজলের নেতৃত্বে অস্ত্রোপচার শুরু হয়। শেষ হতে রাত আটটা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. আশরাফুল আলম।

তিনি বলেন, আমরা আশাবাদী। যতটুকু অস্ত্রোপচার হবে, তা সফলভাবেই হবে।  অস্ত্রোপচার শেষে ওই বিশেষজ্ঞ টিমের প্রধান নিজেই বিস্তারিত বলবেন বলে জানা গেছে। টিমের একটি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অস্ত্রোপচারের ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

এর আগে, প্রথমবার প্রায় সাড়ে চার ঘণ্টা সময় লাগিয়ে লাবিবা ও লামিসার অস্ত্রোপচার হয়েছিল। সে সময় বিশেষজ্ঞ টিমের এবং শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ-উল হক কাজল বলেছিলেন, আমরা আজই আলাদা করতে চেয়েছিলাম, অস্ত্রোপচারের সময় দেখা গেছে, শিশু দুটির দুটি অঙ্গ খুব কাছাকাছি হওয়ায়, সেপারেশন করা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই সেপারেশন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আলাদা করা হলে একজনকে ঝুঁকিমুক্ত করা গেলেও আরেকজনকে যাবে না।

/এআরআর/এআইবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম