স্বল্প জমির অধিক ব্যবহার নিশ্চিত করা জরুরি: গণপূর্ত প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ১৯:২৫আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৯:২৫

স্বল্প জমির অধিক ব্যবহার নিশ্চিতকল্পে ও সারা দেশে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রমের প্রসার ঘটানো একান্ত জরুরি বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

বুধবার (২৩ মার্চ) জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে চলমান প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ প্রকল্পের কর্মপরিকল্পনার বিষয়ে পর্যালোচনা সভায় তিনি একথা বলেন।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  দেলওয়ার হায়দারের সভাপতিত্বে আয়োজিত এ পর্যালোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব  শহীদ উল্লা খন্দকারসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সব স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

গৃহায়ন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল এবং কৃষি প্রধান দেশ। কৃষি বাংলাদেশের আপামর জনসাধারণের প্রধান পেশা ও মেরুদণ্ড স্বরূপ। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে বাংলাদেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি কৃষি উৎপাদন ও কৃষি খাতের প্রবৃদ্ধির  সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরদিকে মানব সৃষ্ট বিভিন্ন অপরিকল্পিত কর্মকাণ্ড নগরায়ন ও বসতি নির্মাণের ফলে কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর প্রায় শতকরা একভাগ হারে কৃষিজমি হ্রাস পাচ্ছে। অথচ খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষি জমি বৃদ্ধি ও সুরক্ষার প্রয়োজন অপরিসীম। তাই কৃষিজমি রক্ষার পাশাপাশি শহরাঞ্চলের জনগণের আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সারা দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এই কাজ দেশের বৃহত্তর স্বার্থে আরও বিস্তৃত ও প্রসারিত করা একান্ত অপরিহার্য।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি