৭০০ টাকা কেজির হালিম কিনতে লম্বা লাইন

সাদ্দিফ অভি
০৩ এপ্রিল ২০২২, ১৬:৩৬আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৬:৩৬

পবিত্র রমজান মাসের প্রথম দিন আজ। তাই সচরাচর মানুষ পরিবারের সঙ্গে ইফতারের আয়োজন করে থাকে। আর সেজন্য অনেকেই ইফতার বাইরে থেকে কেনেন। তাই প্রথম রোজায় ইফতারের দোকানগুলোতে ভিড় থাকে একটু বেশি। ইফতারের সময়ের অনেক আগেই শেষ হয়ে যায় খাবার। শুধু তাই নয়, ইফতারের জন্য অন্যতম আইটেম হালিম বিক্রিতেও লেগে যায় লম্বা লাইন। রবিবার (৩ মার্চ) ধানমন্ডির সাত মসজিদ রোডে ডিসেন্ট পেস্ট্রি শপের সামনে দেখা গেলো এমন চিত্র।

দোকানের সামনে অপেক্ষমাণ ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বরাবরই সেই দোকানের হালিম পছন্দ করেন। অন্য কোথাও খুব একটা যান না।

৭০০ টাকা কেজির হালিম কিনতে লম্বা লাইন

দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর সোয়া ৩টার মধ্যে এক পাতিল হালিম বিক্রি শেষ। এর কিছুক্ষণ পরই আরেক পাতিল হালিম আনা হয়। এক একটি পাতিলে ৭০-৮০ কেজি হালিম রান্না করা হয়। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।

এসময় হালিম কিনে বেরিয়ে আসা মোফাজ্জল হোসেন জানান, ডিসেন্টের হালিম বেশ ভালো, শুধু রমজান মাসেই আমরা এখান থেকে কিনে খাই।

অপর এক ক্রেতার কাছে দাম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বাজারে জিনিসপত্রের দাম বাড়লে তো এটারও দাম বাড়বে। ৭০০ টাকা দিয়ে গরুর মাংস কেজি পাওয়া যায় আর এখানে ৭০০ টাকা দিয়ে হালিম।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি