টিপকাণ্ড: শিক্ষিকাকে হেনস্তার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২২, ০৫:২৩আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৫:২৩

রাজধানীর ফার্মগেট এলাকায় কলেজ শিক্ষিকা ড. লতা সমাদ্দার পুলিশ কনস্টেবল নাজমুল তারেকের হেনস্তার শিকার হয়েছিলেন। এর সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন বৃহস্পতিবার (৭ এপ্রিল) জমা দেওয়ার কথা থাকলেও কিছু বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। এতে আরও ২/১ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন,  উল্টো পথে মোটরসাইকেল নিয়ে আসার পথে এক পর্যায়ে শিক্ষিকা এবং পুলিশ কনস্টেবলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তবে টিপ পরা নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে তাদের কাছে। এ বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। তাদের মধ্যে তর্কাতর্কির সূচনার প্রধান কারন হচ্ছে পুলিশ কনস্টেবল নাজমুল তারেক উল্টো পথে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে পথচারী ডক্টর লতা সমাদ্দার জানতে চাইলে পুলিশ কনস্টেবল নাজমুল তারেক কিছুটা রাগান্বিত হয়ে পড়েন। তাদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়।

অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তির দুই ধরনের বক্তব্য আসায় আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন। সেজন্য আরও দুই একদিন সময় লাগতে পারে।

টিপ পরা নিয়ে কি ধরনের কথাবার্তা হয়েছিল, এ বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি তাদের কাছ থেকে। দুই ধরনের বক্তব্য আশায় এ বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।

‘টিপ পরছোস কেন?’ পুলিশ সদস্যের এমন বক্তব্যের অভিযোগে ইভটিজিং ও প্রাণনাশের অভিযোগে গত ২ এপ্রিল শেরে বাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষিকা তেজগাঁও কলেজের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ডক্টর লতা সমাদ্দার। পরে এ ঘটনা ছড়িয়ে পড়লে দেশব্যাপী তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ৪ এপ্রিল নাজমুল তারেককে শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা অনুসন্ধানে গঠন করা হয় তদন্ত কমিটি।

/আরটি/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান