প্রতারণার মাধ্যমে মহাসড়কের জমি কেনা-বেচা এবং সেই জমি ব্যাংকে বন্ধক দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. গোলাম ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৪ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত গোলাম ফারুক একটি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। নানাধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।









