ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৮:১২আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৮:১৬

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল মান্নান (৪৫)। সে দীর্ঘ ১৮ বছর বিভিন্ন ছদ্মবেশে পলিয়ে ছিল।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানান। 

তিনি জানান, ১৮ এপ্রিল বিকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মান্নানকে মানিকগঞ্জ জেলার শিবালয়ের আরুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মান্নান গত ১৮ বছর ধরে বিভিন্ন ছদ্মবেশে ঢাকার গাবতলী, বেড়িবাঁধ, গাজীপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলার দৌলতপুররের চর এলাকায় আত্মগোপনে ছিল।

২০০৩ সালের ২৮ এপ্রিল আশুলিয়ার একটি বাসায় এক তরুণী (১৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০০৪ সালের ১৬ সেপ্টম্বর আব্দুল মান্নানসহ আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। তখন থেকে তারা পলিয়ে ছিল।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম