টিকা সংগ্রহে সরকার ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মে ২০২২, ১১:৪০আপডেট : ০৬ মে ২০২২, ১১:৪০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার বিভিন্ন সূত্র থেকে করোনা ভাইরাসের টিকা সংগ্রহ করে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। এটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।’

বৃহস্পতিবার (৫ মে) রাতে কক্সবাজারে বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলোজিক্যাল সার্জনস (বাউস) আয়োজিত ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের চিকিৎসকরা অনেক মেধাবী, তারা যেভাবে মাইন্ড এপ্লাই করতে পারে অন্য দেশের চিকিৎসকেরা পারে না। চিকিৎসকেরা সচেষ্ট থাকলে বিদেশ থেকে এদেশে চিকিৎসা নিতে আসবে মানুষ।’

ইনানীর হোটেল রয়েল টিউলিপ বিচ পার্লের সম্মেলন কক্ষে বাউস সভাপতি, অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. অধ্যাপক এবিএম খোরশেদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সানাল, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিএমএর মহাসচিব ডা. এহেতাশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন, অধ্যাপক চয়েফ উদ্দীন আহমেদ।  

সম্মেলনে বক্তব্য রাখেন বাউসের মহাসচিব ডা. অধ্যাপক তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দীপু, ইউরোলোজি সোসাইটি ইন্ডিয়ার সভাপতি, ডা. রাবিন্দ্র বালাচন্দ্র সাবনিস।

‘কিডনি দান করুন, জীবন বাঁচান’ এ প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, আমেরিকার ১০ জনসহ ৩৪২ জন বিশেষজ্ঞ ইউরোলোজি চিকিৎসক অংশ নিচ্ছেন। কিডনি চিকিৎসার আধুনিকায়ন, কিডনি দানে উৎসাহ ও সচেতনতা বাড়াতে আয়োজিত তিন দিনের এই সম্মেলন শেষ হবে ৭ মে। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী 
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর
মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন