বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে পুলিশের ঈদ পুনর্মিলনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ০০:৫৭আপডেট : ০৮ মে ২০২২, ০০:৫৭

বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে বাংলাদেশ পুলিশ। শনিবার (৭ মে) রাতে মিরপুর ১৪ নম্বর পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দফতর এর আয়োজন করে।

পুনর্মিলনীতে পুলিশের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বিভিন্ন সংসদ সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক ছাড়াও ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে পুলিশের ঈদ পুনর্মিলনী অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। আমন্ত্রণে সাড়া দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পুলিশের অতিরিক্ত আইজিপির পদমর্যাদার কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ পুলিশের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। করোনা মহামারি কিছুটা নিয়ন্ত্রণে আসায় এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকদিন পর অনেকের মধ্যে দেখা হওয়ায় স্মৃতিবিজড়িত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম