টিটিইর বরখাস্তের আদেশ প্রত্যাহার হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ১২:৫৭আপডেট : ০৮ মে ২০২২, ১৫:০০

মন্ত্রীর ‘আত্মীয় পরিচয় দিয়ে’ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের সময় জরিমানার ঘটনায় টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ ঘটনায় তিনি নিজেও ‘বিব্রত’ বলে জানিয়েছেন মন্ত্রী।

আজ রবিবার (৮ মে) দুপুরে রেলভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘ভুলভ্রান্তি হলে মানুষতো সেভাবেই দেখবে। এখানে যদি দেখা যায় আমার স্ত্রী কোনও দোষ করে থাকে... ইয়ে করে থাকে...। আমার কোনও ইনভলভমেন্ট এখানে ছিল না। বলা হচ্ছে যে, মন্ত্রীর কারণে এমনটা ঘটছে। আমার যদি কিছু করার থাকতো তাহলে তো সরাসরিই করতে পারতাম। কারও সাহায্যের তো দরকার হবে না। মেসেজটা যেভাবে গেছে সেটা সঠিক নয়।’

‘টিটিই শফিকুল ইসলাম সেদিন তার দায়িত্বই সঠিকভাবে পালন করেছেন’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘টিটিইর কাজ হলো রেলে শৃঙ্খলা আনা। তার কাজইতো রেলে যাত্রীদের সহযোগিতা করা, সাহায্য করা, সঠিক জায়গায় সেবা দেওয়া; রেলের লোকদের দায়িত্বই সেটা। এখন যেভাবে ঘটেছে ঘটনাটি, তাতে আমরা বিব্রত।’

মন্ত্রী জানান, এখন শফিকুল ইসলামকে পদোন্নতি বা অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হতে পারে। তাকে পুরস্কৃত করার কথাও ভাববে রেলপথ মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ মে) রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ করার অভিযোগে তিন যাত্রীর কাছ থেকে নিয়মানুযায়ী জরিমানাসহ ভাড়া আদায় করেন রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম।

ঘটনার কয়েক ঘণ্টা পরই ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে টিটিই শফিকুলকে বরখাস্ত করা হয়। শুক্রবার সেই আদেশ কার্যকর হয়। এনিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তিন দিন ধরে বিষয়টি নিয়ে লেখালেখি করছেন। সমালোচনার মুখে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নিলো কর্তৃপক্ষ।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
আজ কোন ট্রেনের টিকেট বিক্রি হবে
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম