বার কাউন্সিল নির্বাচন: আ.লীগের ১০ ও বিএনপির ৪ পদে জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১১:৪২আপডেট : ২৬ মে ২০২২, ১১:৪২

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২২ এর ফলাফলে ১৪টি পদের বিপরীতে ১০টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল, আর ৪টিতে জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। তবে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল আগামী ২৯ মে ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৬ মে) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বুধবার (২৫ মে)  সারা দেশে সকাল দশটা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ সম্পন্ন হয়।

পরে বার কাউন্সিলের এক নোটিশে বলা হয়, ২৯ মে বিকাল সাড়ে চারটায় বার কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সকল জেলা সদরের দেওয়ানি আদালত প্রাঙ্গণ, বাজিতপুর, ঈশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাঙ্গা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছা দেওয়ানী আদালতগুলোর প্রত্যেকটির অঙ্গনে একটি করে ভোট কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’র ৭টি সাধারণ আসনের মধ্যে বিজয়ীরা হলেন— সৈয়দ রেজাউর রহমান, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, মো. রবিউল আলম(বুদু) ও মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা)।

গ্রুপ আসনে ঢাকা অঞ্চলের আইনজীবী সমিতে (গ্রুপ-এ) আবদুল বাতেন, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ বি) মো. জালাল উদ্দিন খান, বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ডি) এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ই) আনিছ উদ্দিন আহমেদ সহিদ, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) মো. একরামুল হক এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ জি) মো. আব্দুর রহমান বিজয়ী হয়েছেন।

অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘জাতীয়তাবাদী ঐক্য প্যানেল’র ৭টি সাধারণ আসনের মধ্যে বিজয়ী হয়েছেন— জয়নুল আবেদীন,  এ এম মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল।

গ্রুপ আসনে নীল প্যানেলের একমাত্র বিজয়ী প্রার্থী বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ সি) এ এস এম বদরুল আনোয়ার।

এর আগের নির্বাচনে ২০১৮ সালের ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছিলো সরকার সমর্থকদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছিলো দু’টি আসন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের