‘মূল্যায়ন হবে পেশাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৯:২৮আপডেট : ২৬ মে ২০২২, ১৯:২৮

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন হবে পেশাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে।

অপারেশনাল কাজের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে  প্রধানমন্ত্রী ও জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করার জন্য নির্দেশনা দেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মে) ফায়ার সার্ভিস অধিদফতরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক প্রথম কার্যদিবসে  কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি তার দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন।

মহাপরিচালক বলেন, ‘একটি বিষয়ে আমি সবাইকে পরিষ্কার করতে চাই তা হলো— এ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে।’

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সব বিভাগ থেকে আসা বিভাগীয় উপরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং অধিদফতরের উপপরিচালকসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম